মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুরে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর বাদশা (৩০) নামের ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গত বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া। কোর্টের পেশকার মোস্তফা মিয়া জানান, ২০১৩ সালের ৭ জানুয়ারি রাত অনুমান ১২টার সময় জগদীশপুর ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী ওই মিলের শ্রমিক (৩০) কে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র আলমগীর বাদশা। পরে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আলমগীর পালিয়ে যায়। তার ধস্তাধস্তির কারণে ওই তরুণী আহত হয়। এ ব্যাপারে ১৮ জানুয়ারি তরুণী বাদি হয়ে মাধবপুর থানায় মামলা করেন। সাক্ষি প্রমাণ শেষে আদালত এ দন্ডাদেশ দেন। জামিনে গিয়ে আসামি পলাতক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com