বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপে একই স্থানে পাল্টা পাল্টি কর্মসুচী ॥ আতংকিত শহরের রাজপথ

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিবদমান দু’টি কমিটি আগামী ২৭ জুলাই একই স্থানে পাল্টাপাল্টি কর্মসুচীকে কেন্দ্র করে উত্তোপ্ত হয়ে উঠেছে নবীগঞ্জের রাজপথ। আতংকে রয়েছে শহরবাসী। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনার সৃষ্টি হতে পারে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগে দু’টি গ্রুপে বিভক্ত রয়েছে। জেলা কমিটি কর্তৃক অনুমোদিত আহ্বায়ক নাজিমুদৌলা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক ১ম যুগ্ম আহ্বায়ক সজীব খান এর নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ এবং কেন্দ্র থেকে অনুমোদন প্রাপ্ত আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল, ১ম যুগ্ম আহ্বায়ক জয় আহমদের নেতৃত্বে ছাত্রলীগের অপর গ্রুপ আগামী ২৭ জুলাই নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন কমিটি গঠন কল্পে সিভি সংগ্রহ ও জমাদানের অনুষ্ঠানের আয়োজন করেন। ১ম দুই কমিটি শেরপুর রোডস্থ হাজারী সেন্টারে স্থান নির্ধারন করলে তা বাতিল হয়। বর্তমানে উভয় গ্রুপ নবীগঞ্জের ডাকবাংলোতে স্থান নির্ধারণ করে কমসুচীর প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে ছাত্রলীগের বিবদমান দুগ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দু’গ্রুপই তাদের কর্মসুচী বাস্তবায়নে অটল রয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় অনুমোদিত কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল বলেন, ২৭ জুলাই আমরা ইউনিয়ন কমিটি গঠন কল্পে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের কাছ থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের সিভি সংগ্রহ ও জমাদানের অনুষ্ঠানের ঘোষণা দিলে নাজিমুদৌলা চৌধুরী গ্রুপও একই স্থানে কর্মসুচীর ঘোষনা দেয়। কাজেই নাজিমুদৌলা চৌধুরীর কমিটি ২৭ জুলাই যে স্থানেই যে সময় কর্মসুচী দিবে আমরাও একই সময় ও স্থানে কর্মসুচীর প্রস্তুতি নিয়েছি। এ ব্যাপারে নাজিমুদৌলা চৌধরী বলেন, আমাদের কর্মসুচী নির্ধারিত সময়ে যথা স্থানেই পালন করা হবে। এ দিকে ছাত্রলীগের দু’গ্রুপই কঠোর অবস্থানে থাকায় চরম উত্তেজনা ও উৎকন্ঠা বিরাজ করছে। পাল্টাপাল্টি কর্মসুচী ও উত্তেজনায় নবীগঞ্জে চরম উত্তোপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সংঘাত ও সংঘর্ষ এড়াতে ২৭ জুলাই ছাত্রলীগের কর্মসুচী স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com