বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভায় আসছেন সিরাজগঞ্জ ও নাটোর পৌর মেয়র

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রমে উৎসাহিত হয়ে ‘পারস্পরিক শিক্ষণ’ অনুষ্ঠানে যোগ দিতে সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার মেয়রসহ একটি প্রতিনিধি দল হবিগঞ্জ আসছেন। আজ মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরের পিটিআই রোডস্থ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে পৌরসভা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনে তারা অংশগ্রহন করবেন।
ইউএসআইডি লোকাল হেলথ সিস্টেম সাসটেইনেবিলিটি প্রজেক্ট. এলএইচ এস এস-এর সমন্বয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের আমন্ত্রনে প্রতিনিধি দল হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য সেবা পরিদর্শন করবেন। পারস্পরিক শিক্ষণ অনুষ্ঠানের প্রতিনিধি দলে রয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরীসহ ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিদি দল আসছেন হবিগঞ্জে। এলএইচ এস এস-এর চীফ অব পার্টি স্বাক্ষরিত এক পত্রে বলা হয় হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র স্থাপন ও স্বাস্থ্য কার্যক্রমে উৎসাহিত হয়েছে এল এইচ এস এস-এর সাথে সংশ্লিষ্ট সকল পৌরসভা।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আমরা পৌরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহন করেছি। ভবিষ্যতে এ কার্যক্রমকে আরো সম্প্রসারিত করা হবে।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, পৌর স্বাস্থ্য সেবা কেন্দ্রসহ হবিগঞ্জ পৌরসভার ভাল উদ্যোগ গুলো দেশের বিভিন্ন পৌরসভায় প্রশংসিত হচ্ছে। এই সকল পৌরসভা হবিগঞ্জ পৌরসভার প্রশংসনীয় উদ্যোগগুলো সম্পর্কে নিবিড়ভাবে জানতে আগ্রহী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com