সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সন্তানের ব্যারিস্টারী সনদ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির তাঁর একমাত্র ছেলে মোঃ ইফাত জামিলের ব্যারিস্টারী সনদ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন।
রোববার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সংসদ সদস্য।
এমপি আবু জাহির ও তাঁর সহধর্মিনী আলেয়া আক্তার ২৫ জুলাই সেখানে দ্য অনারেবল সোসাইটি অব লিনকন’স ইন এর আয়োজনে একমাত্র পুত্র সন্তান ব্যারিস্টার মোঃ ইফাত জামিলের ‘কল টু দ্য বার’ অর্থাৎ ব্যারিস্টারী সনদ গ্রহণ অনুষ্ঠান এবং ডিনার পার্টিতে যোগ দিবেন।
এদিকে, সংসদ সদস্যের যুক্তরাজ্য যাওয়া উপলক্ষে ২৬ জুলাই লন্ডন, ৩০ জুলাই লেস্টার, ৩১ জুলাই মানচেস্টার এবং বার্মিংহাম সিটিতে প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে ৪টি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। পৃথক দিনের এ অনুষ্ঠানগুলোতে যোগদান শেষে আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অবস্থানরত এমপি আবু জাহির এর সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারসহ তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com