বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাকালকান্দি গণহত্যা দিবসের আলোচনা সভায় মজিদ খান- কিছু উচ্চ বিলাসী বাঙ্গালী বিশ্বাসঘাতকতা করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের হাওর অঞ্চলের মাকালকান্দি গ্রামে গনহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৮ আগস্ট সকাল গ্রামবাসী কালো ব্যাজ ধারন করেন এবং শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড বিএম মশিউর রহমান পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ থানার ওসি মোঃ লিয়াকত আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। প্রশাসনের পুস্পস্তবক অর্পণ করার পর পরই হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল খাঁন দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তখন সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খাঁনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে এডঃ মোহাম্মদ আলী পাঠান ও বানিয়াচঙ্গ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে উপজেলা কমান্ডার আব্দুল খালেক ও মুক্তিযোদ্ধাগণ পুস্পস্তবক অর্পণ করেন।
দুপুর দেড়টার দিকে সেখানে সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর মাকালকান্দি গ্রামের শহীদ সন্তান সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাকালকান্দি আমরা শহীদ সন্তান সংগঠন এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এক শোক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে এবং আমরা শহীদ সন্তান সংগঠনের সভাপতি দিপেশ চৌধুরী গোপালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির এমপি আব্দুল মজিদ খাঁন বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন এমপি এডভোকেট কেয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খাঁন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, বানিয়াচঙ্গ থানার ওসি মোঃ লিয়াকত আলী, আজমিরীগঞ্জের সাবেক কমান্ডার রাশিদুল হাসান চৌধুরী কাজল, আজমিরীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিরেন্দ্র পুরকায়স্থ, প্রভাষক ইষু ভুষন দাশ, ইউ.পি চেয়ারম্যান নুরুল ইসলাম, ছাত্রলীগনেতা সুপ্রজিৎ চৌধুরী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, এরশাদ আলী, কন্দর্প চৌধুরী দিপু, সু-প্রভাত দাস, কান্তি মোহন দাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মজিদ খাঁন বলেন, কিছু বাঙ্গালী উচ্চ বিলাসী বিশ্বাসঘাতকতা করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তাই আমাদের সকলকে সতর্কতার সহিত ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশ পাকিস্তানী কায়দায় চলছিল। তিনি স্মৃতি বিজড়িত মাকালকান্দি গ্রামে রাস্তাঘাট, স্কুল নির্মানের আশ্বাস দেন এবং পাকিস্তানীদের বর্বর হামলার ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com