বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর পাহাড় থেকে গলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

প্রতিনিধি মাধবপুর ॥ মাধবপুর উপজেলায় নোয়াপাড়া এলাকার গহীন পাহাড় থেকে নিখুঁজের চার দিন পর বাবুল মিয়া (৪৬) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া (৪৬) পার্শ্ববর্তী নোয়াপাড়া পাহাড় এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যায়। কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেনি। পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে মাধবপুর থানায় তার স্ত্রী একটি সাধারণ ডায়রি করেন।
গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় লোকজন গহীন পাহাড় এলাকায় বরুরা নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলীত লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে এ প্রেরণ করে।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, অর্ধগলীত লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com