বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগর বাজারে সড়কের উপর ট্রাক দাড় করিয়ে রেখে মাছ লোড আনলোড

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর বাজারে সড়কের ওপর ট্রাক দাড় করিয়ে রেখে মাছ লোড আনলোড করা হয়। এতে একদিকে সকাল বেলা যানজট সৃষ্টি হয় অপরদিকে ময়লা আর্বজনা ও পানি জমে সড়ক ভেঙ্গে যাচ্ছে। কিন্তু এর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এলাকাবাসী জানান, সকাল ৭টা থেকে ৯-১০ টা পর্যন্ত প্রতিদিন ওই বাজারের পশ্চিম দিকে প্রধান সড়কের ওপর ট্রাক ও লরি দাড় করিয়ে রেখে মাছ লোড আনলোড করা হয়। ব্যবসায়ীদের দাবি, মাছ লোড আনলোড করার জায়গা না থাকায় সড়কের ওপরই আনলোড করা হচ্ছে। এদিকে সড়কের ওপর দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকায় সকালে অফিস টাইমে যাতায়াতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। সময় মতো অনেকেই গন্তব্যে পৌঁছতে পারেন না। অনেকেই মন্তব্য করেন সকাল বেলা প্রধান সড়কে যানবাহন লোড আনলোড করা হয় ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com