শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে ইউপি সচিব ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৩নং ইউনিয়নের মিয়াখানী মহল্লায় সরকারি এক কর্মচারীকে মিথ্যা মোকদ্দমায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তার হুমকি ধামকি আর অত্যাচারে কারণে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জলসুখা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজিজুর রহমান ও তার পরিবার। এ বিষয়ে তিনি বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, মিয়াখানী মহল্লার লেটের বাড়ির বাসিন্দা মৃত আব্দুল জব্বারের পুত্র প্রবাসী খালেদ মিয়া সম্প্রতি দেশে আসেন। দেশে আসার পর থেকেই নানা কারণে প্রতিবেশী ইউপি সচিব আজিজুর রহমান ও তার ভাইদের সাথে কারনে অকারনে বিরোধে জড়িয়ে পড়েন। গত ১০ জুন সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রবাসী খালেদ গংরা ইউপি সচিব আজিজুর রহমানের বসত ঘরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালান। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেন। এরপর থেকে খালেদ আরও ক্ষিপ্ত হয়ে উঠেন এবং সচিবের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। এর মাঝে গত ১০ জুলাই সচিব আজিজুর রহমান তার কর্মস্থল আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারী দায়িত্ব পালনে থাকলেও তাকে আরেকটি মামলায় আসামী করেন প্রবাসী খালেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com