বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সিএনজি উল্টে বৃদ্ধ নিহত ॥ আহত ৪

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারের নিকটে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশা উল্টে অজ্ঞাত (৬০) বৃদ্ধ এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত বৃদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়- দুপুরে নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা ইমামবাড়ি বাজার এলাকায় পৌঁছামাত্রই সামনে থাকা একটি মোটরসাইকেল সড়কে পিছলে পড়ে যায়। এ সময় পড়ে যাওয়া মোটরসাইকেলের সঙ্গে পিছনে থাকা সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এতে সিএনজি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে সিএনজি চালক-যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতনামা (৬০) বছর বয়সী এক বৃদ্ধ যাত্রীকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আমরা পরিচয় সনাক্ত করার চেষ্টা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com