বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বদরুন্নেছা পাশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বহি:বিশ্বে প্রথম পতাকা উত্তোলনকৃত শহর বার্মিংহাম তথা বৃটেন থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালনকারী মিসেস বদরুন্নেছা পাশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অরগানাইজেশান ফর দি রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্যা ইউনাইটেড ন্যাশনস কেন্দ্রীয় কমিটির সভাপতি তোজাম্মেল টনি হক এমবিই এবং মহাসচিব তোফাজ্জল হোসেন চৌধুরী। সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তারা বলেন, সংগঠনের অন্যতম সদস্য মিসেস বদরুন্নেছা পাশা ছিলেন, একজন নিখাঁদ দেশপ্রেমিক এবং জাতির বিবেকের কন্ঠস্বর। প্রবাসে মহান মুক্তিযুদ্ধের সময় চাদা উত্তোলন ও প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে তাঁর প্রশংসনীয় ভুমিকা রয়েছে। এসব মহতি কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সুদীর্ঘকাল দেশবাসীর ও প্রবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মিসেস পাশার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com