মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে পুলিশের অভিযান দুই ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, উপজেলার মোড়াকরি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল হক ওরফে আব্দুর রউফ (২২) ও একই গ্রামের সুবহান মিয়ার ছেলে সোহেল মিয়া (২০)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে এসআই শাহানুর ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ছিনতাই মামলার এই দুই আসামিকে আটক করেন।
এর আগে গত ১০ জুলাই দিবাগত রাতে মামলার বাদীর ছেলে মতিলাল সরকার মোড়াকরি বাজার থেকে বাড়ী ফেরার পথে সিংহহাটি নামক স্থানে পৌছামাত্র আটক আসামিসহ আরো ২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা এন্ড্রোয়েড মোবাইল সেট ও নগদ ৫ হাজার ২ শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মতিলালকে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ঘটনায় ভানু চন্দ্র সরকার বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেন।
এদিকে আটককৃত আসামিদের গতকাল বুধবার (১২ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com