বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মশাজান থেকে ৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার মশাজান থেকে ৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধাওয়ায় গরু রেখে চোরের দল পালিয়ে গেছে। গরুর মূল্য বৃদ্ধি পাওয়ায় শহরের গরুচোর সিন্ডিকেট গড়ে উঠেছে। এর সাথে জড়িত রয়েছে কিছু কসাইরা। চোরাই গরু কমদামে কিনে রাতের আধারে গোপনে জবাই করে সকালের দিকে বিক্রি করা হয়। আর অর্ধেক ভাগ নেয় চোরের দল, অবশিষ্ঠ কসাইরা।
ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে চোরসহ বেশ কয়েকটি গরু উদ্ধার করলেও তাদেরকে দমন করা যাচ্ছে না। দিন দিন তাদের উপদ্রব বেড়েই চলেছে। কৃষকরা পাহাড়া দিয়েও গরু রক্ষা করতে পারছেন না। মাঠ থেকে ধরে যানবাহনে তুলে নিমিষেই চম্পট দেয় চোরের দল।
গত মঙ্গলবার রাতে বারাপইত গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র এনাম মিয়ার গোয়াল থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যাবার সময় মশাজান এলাকায় স্থানীয়রা ধাওয়া করলের গরু রেখে চোরের দল পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু উদ্ধার করে নিয়ে আসেন। পরে গতকাল বুধবার গরুর মালিক গরু সনাক্ত করলে পুলিশ গরুগুলো মালিকের জিম্মায় দেয়।
ওসি গোলাম মর্তুজা জানান, গরু চুরির বিরুদ্ধে পুলিশের কড়া নজরদারি রয়েছে। যেখানে সংবাদ পাওয়া যাবে চুরির, অভিযান চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com