বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ১০ দিনে ১৫ টি ভারতীয় চোরাই গরু আটক করলো বিজিবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ লোকালয় থেকে বিচ্ছিন্ন সীমান্ত গ্রাম চিমটিবিল খাস দিয়ে প্রতিদিনই আসছে ভারতীয় চোরাই গরু। বিজিবি জোয়ানরা চোরাই গরু আটকে দিতে সর্বশক্তি নিয়োগ দিয়েও গরুচোরদের দমন করতে পারছেনা। চোরেরা এখানে সংঘবদ্ধ। এরা একাট্টা হয়ে নানা কৌশলে অপকর্মটি চালিয়ে যাচ্ছে। গত ১১ দিনে চিমটিবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানরা ১৫ টি ভারতীয় চোরাই গরু আটক করেছে। সবগুলো গরু আটক হয়েছে ১৯৭৩ ও ১৯৭৪ নং সীমান্ত পিলারের মধ্যবর্তী দালানটিলা, বেলজিয়াম বাগান, কমলা বাগান, ৫ চুঙ্গা, ৭ চুঙ্গা, মাকরাছড়া, পুকুরপাড়, সেগুন বাগান ও কলাবাড়ি দিয়ে দেশে প্রবেশের সময়। এই গরু আটক নিয়ে দুই পক্ষের চোর গ্রুপের মাঝে গত ৮ জুলাই মারামারি হয়। গতকাল বুধবার সকালে সীমান্তের ১৯৭৩ নং পিলারের কাছে গরু পাচারকারীদের ধাওয়া করে বিজিবি তবে গরু আটক করতে পারেনি।
চিমটিবিল গ্রামটি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত একটি পাহাড়ী গ্রাম। গ্রামের তিন দিকে চা বাগান এক পাশে ত্রিপুরা রাজ্যের টেংড়াবাড়ি, লালবাড়ি, এনসিপাড়া, বগাবিল ও জুম্মীবাড়ি গ্রাম। বন-জঙ্গলকে কাজে লাগিয়ে চিমটিবিলের একটি সংঘবদ্ধ দল চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে আসে। ওই গ্রামের ৮০ শতাংশ লোকজন গাঁজা ও ভারতীয় গরু ব্যবসায় জড়িত বলে আইন-শৃংখলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। চুনারুঘাটে গত তিন মাসে প্রায় ৩০ লাখ টাকার গাঁজা আটক হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। প্রায় সবগুলো গাঁজা এসেছে চিমটিবিল খাস গ্রাম হয়ে।
চিমটিবিলখাস গ্রামে সম্প্রতি একটি সমিতির জন্ম হয়েছে। সেই সমিতির সভাপতি ও সেক্রেটারীর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।
চিমটিবিল সীমান্ত ফাঁড়ির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, ভারতীয় চোরাই গরু যাতে দেশে প্রবেশ করতে না পারে সে ব্যপারে তারা সীমান্তে টহল জোরদার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com