বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলার পুলিশের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে উক্ত কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এরই ধারাবাহিকতায় জেলায় ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে শ্রেষ্ঠ এএসআই’র পুরস্কার পান হবিগঞ্জ সদর থানার শিবলু মজুমদার। এছাড়াও পুলিশ সুপার পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন। উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মোঃ শামসুল হক, পলাশ রঞ্জন দে, মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ও নির্মলেন্দু চক্রবর্তীসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com