বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অভিষেক কর্মসূচিতেই চমক দেখিয়েছে নব-গঠিত হবিগঞ্জ জেলা ছাত্রদল। গতকাল শনিবার দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় বেগম খালেদা জিয়া’র মুক্তি ও তারেক রহমানের নামে সকল মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করেন নবগঠিত কমিটির নেতৃত্ব ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথম কর্মসূচিতেই জেলা ছাত্রদল কয়েক হাজার নেতা কর্মীকে নিয়ে মিছিল ও সমাবেশ করে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নবগঠিত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com