বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ১ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে লেবু খা (৫২) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের পূর্ব পাশের বনের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লেবু খা কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত হরমুছ খায়ের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লেবু খা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয় লোকজন লেবু খা কে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে নবীগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল ওয়ারেছ স্থানীয় লোকদের সহায়তায় লাশ নামিয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। লেবু খা ৩/৪ মাস যাবৎ মানসিক রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com