শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মোবাইল চোর চক্রের সদস্য মামুন গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের কুলাউড়ায় ‘মিলিপ্লাজা শপিংমল’ থেকে প্রায় ২০ লাখ টাকার মোবাইল ফোন চুরির ঘটনায় মামুন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ জুন) ভোরে জেলার শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ১ জুন সকাল ৯টার দিকে মিলিপ্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামে দুই দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় মামুনসহ তার সঙ্গীয় একদল চোর। ঘটনার পরই ক্ষতিগ্রস্থ ওই দুই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ চোরদের গ্রেপ্তারে অভিযানে নামে।
অভিযানের এক পর্যায়ে শুক্রবার ভোরে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ও এসআই (নিরস্ত্র) অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেপ্তার করেন।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়- হবিগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার অন্যান্য মোবাইল চোরদের নিয়ে মিলিপ্লাজা থেকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কুমিল্লার লাকসাম ও কুলাউড়াসহ বিভিন্ন থানায় ৭/৮টি মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com