বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে রোববার শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আগামী ১৮ জুন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কনফারেন্স হল রুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, হবিগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪১ হাজার ২২৬ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩৬৮ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করবে। সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক এর সভাপতিত্বে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলিম উল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com