বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিদ্যুতায়িত হয়ে আকবর আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের মাদারিটুলা এলাকায় এ ঘটনা ঘটে। আকবর আলী (৬৫) উপজেলার মাদারিটুলা গ্রামের বাসিন্দা। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে বানিয়াচংয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে। সকালে আকবর আলী গাছগাছালি পরিষ্কার করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’ ওসি অজয় চন্দ্র দেব আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আকবর আলীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com