শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে মুয়াজ্জিন হত্যা মামলার বাদিকে হত্যার হুমকি ॥ থানায় জিডি

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মুয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলা তুলে নিতে বাদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বায়েজিদ মিয়া লিটন মাধবপুর থানায় সাধারন ডায়েরী করেছেন। গত বুধবার রাতে তিনি এ জিডি করেন। সাধারন ডায়েরীতে তিনি উল্লেখ করেন, মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে মামলার বাদিকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। এছাড়া আসামীরা নিহতের পরিবারের লোকদের রাস্তা ঘাটে দেখলে অশ্লিীল ভাষায় গালাগাল করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কথাবার্তা বলে। উল্লেখ্য, গত ২২এপ্রিল ঈদের দিন রসুলপুর মুয়াজ্জিন ইরফান আলী উচ্চ স্বরে সাউন্ডবক না বাজাতে নিষেধ করায় মুয়াজ্জিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের ছেলে বায়েজিদ মিয়া লিটন ২৮ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাধারন ডায়েরি প্রসঙ্গে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সাধারন ডায়েরি তদন্ত করে আইনগত ব্যবস্থার পাশাপাশি বাদির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com