বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কুর্শি গ্রামের তছর উদ্দিনের বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কুর্শি গ্রামের জনৈক তছর উদ্দিনের বিরুদ্ধে সরকারী জায়গা দখল ও সরকারী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৩ জানুয়ারী মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ প্রদান করেন জনৈক সামাদুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল্লাহ এর ছেলে তছর উদ্দিন কুর্শি মৌজার দাগ নং-৫৫৬ ও ৫২০ সরকারী জায়গায় বৈআইনী ভাবে দুটি পাকাঘর নির্মাণ ও সরকারী প্রায় লক্ষ লক্ষ টাকার গাছ কর্তন করে বিক্রয় করছে। তা ছাড়াও তছর উদ্দিন এলাকার ৪ জন মানুষের নিকট সরকারী জায়গা হস্তান্তর করে অবৈধভাবে অর্থ উপার্জন করে। তা ছাড়া এলাকার জনৈক্য সামাদুলদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ ব্যাপারে গতকাল জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেন নবীগঞ্জ থানার কুর্শি গ্রামের মৃত বাতির উল্লাহর পুত্র সামাদুল ইসলাম। তিনি বলেন, সরকারী জায়গা থেকে দখলবাজদের উচ্ছেদ করার জন্য আমি এ দরখাস্ত করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com