শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২০৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সূচনা প্রকল্পের সহযোগীতায় আয়োজিত পুষ্টি সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধাথ ভৌমিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। সূচনা প্রকল্পের জেলা পুষ্টি অফিসার মোঃ আল-আমিন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তৃতায় তিনি অপুষ্টির বর্তমান চিত্র তুলে ধরে অপুষ্টি প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন এবং উপজেলা পুষ্টি কর্মপরিকল্পনায় সরকারী-বেসরকারী সকল বিভাগের অংশগ্রহন করায় সকলকে ধন্যবাদ জানান। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, পিআইও প্লাবন পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো: জামাল হোসেন লিটল, সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, উপজেলায় পুষ্টির অভাবে কেউ এখন পর্যন্ত মরার খবর পাওয়া জায়নি, সরকার পুষ্টির প্রতি গুরুত্বারোপ করেছেন এব প্রতি দুই মাস পরপর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা আয়োজন করতে হবে বলেন এবং পুষ্টি কর্মপরিকল্পনার আপডেট ও ফলোআপ নিশ্চিত করার আহবান জানান। পরে শিশুদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com