শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর ও নবীগঞ্জে যৌতুকের পৃথক মামলায় ২ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও নবীগঞ্জে যৌতুকের পৃথক মামলায় দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া। পেশকার মোঃ ফজলু মিয়া জানান, মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের হরেন্দ্র সরকারের পুত্র বিষ্ণু চন্দ্র সরকারের সাথে নাসিরনগর উপজেলার সিংহগ্রাম গ্রামের শোকলাল সাহাজিরের কন্যা জয়া রাণী সরকারের সাথে বিয়ে হয়। বিয়ের পর ২০১৬ সালের ৬ মার্চ যৌতুকের জন্য তাকে পিটিয়ে আহত করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় জয়া রাণী বাদি হয়ে আদালতে মামলা করে বিষ্ণু চন্দ্র সরকারের বিরুদ্ধে।
অপর দিকে নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত আম্বর আলীর কন্যা পুষ্পা বেগমের সাথে একই গ্রামের মৃত মনকুষ মিয়ার পুত্র মোশারফ (৩৫) এর বিয়ে হয়। ২০১৭ সালের ১৭ নভেম্বর যৌতুকের দাবিতে তাকে পিটিয়ে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় পুষ্পা মোশারফের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করে। স্বাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ আদালত প্রত্যেককে স্ত্রীর নিকট যৌতুক দাবি করার জন্য ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে রায় প্রদানকালে আসামিগণ পলাতক ছিলো। পেশকার আরও জানান, তারা জামিনে গিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় সাজা পরোয়ানা পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com