বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিএনপি ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি দেশের মানুষকে ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল। তাঁরা ক্ষমতায় থাকতে দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারেনি; উল্টো দেশের সম্পদ লুটপাট করেছে। তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার গত প্রায় ১৫ বছরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বিএনপি মানুষকে ন্যায্যমূল্যেও সার দিতে পারেনি; সারের জন্য আন্দোলনে যাওয়া কৃষকদের তারা গুলি করে হত্যা করেছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশজুড়ে কৃষককে ৭০ শতাংশ ভর্তুকিতে উন্নত কৃষিযন্ত্র ও বিনামূল্যে সার-বীজ দিচ্ছে। ফলে কৃষকের জমিতে ধানের বৈপ্লবিক ফলন হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এ সময় আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার আহবান জানালে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি একাত্মতা পোষণ করেন। সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ছায়েদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, নুরুজ্জামান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com