মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী প্রত্যাশী আজমিরীগঞ্জের কৃতিসন্তান মোঃ আলমগীর হোসেন

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদীয় আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পদে লড়তে যাচ্ছেন আজমিরীগঞ্জ উপজেলার কৃতি-সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও তরুণ উন্নয়ন কর্মী মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি বানিয়াচং এলআর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এস.এস.সি এবং সিলেট এমসি কলেজ থেকে এইচ.এস.সি এবং অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেট চার্টার্ড কলেজে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপনা করেন। তিনি প্রযোজনা সংস্থা সুরমা টেলিফিল্ম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত বি এন এফ এর অধীনে প্রোগ্রাম ম্যানেজার, জালালাবাদ প্রবাসী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক, বিশ^ ব্যাংক পরিচালিত রস্ক প্রকল্পে মনিটরিং অফিসার হিসেবে কৃতিত্বের সহিত দায়িত্ব পালন সহ বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com