বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের গাছ রক্ষার দাবী জানিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ৮ কিলোমিটার এলাকার উভয় পাশের গাছ নির্বিচার কেটে ফেলা হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং অসহিষ্ণু তাপমাত্রা যখন বিরাজমান ঠিক সেই সময়ে এই এলাকার গাছ কেটে ফেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
গতকাল ৬ জুন বিকেলে ঘটনাটি সরজমিনে দেখতে যান বাপা জাতীয় কমিটির সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। তখন বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ড. মোহাম্মদ জহিরুল হক এই সড়কের উভয় পাশে যৌক্তিক দূরত্বে অবিলম্বে নতুন গাছ রোপন এবং অবশিষ্ট গাছগুলো রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বশীলদের প্রতি দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com