বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুর বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আয়ুব খান প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষ রোপন, শিল্প কারখানার ইটিপি (ইফ্লুয়েন ট্রিটমেন্ট প্লান্ট) স্থাপন, প্লাস্টিক জাতীয় বস্তু রিসাইকেল করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার আহবান জানান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, সমবায় কর্মকর্তা মিজানুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মিজানুর রহমান, মীর খুরশেদ আলম, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com