বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মহেব আলী’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার (৩১ মে) দুপুর ২ টায় উপজেলার চৌমুহনী বাজার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম ও গার্ড অফ অনার প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহম আলী, সাবেক চৌমুহনী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান ডাঃ আঃ আলী শাহ, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ হোছাইন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com