বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে একের পর এক মোটর সাইকেল চুরি ॥ রেহাই পাচ্ছে না সাংবাদিকরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে একের পর এক মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। চোরের হাত থেকে সাংবাদিক, আইনজীবীসহ কেউই রেহাই পাচ্ছেন না। তবে বেশিরভাগ সাংবাদিকদেরই মোটর সাইকেল চুরি হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ থাকলেও পুলিশ তাদের সনাক্ত করতে পারছে না। গতকাল সোমবার সকাল ৮টায় শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে তরফ বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কাসেমের সুজুকি জিকসার ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি মোটর সাইকেল চুরি হয়ে যায়। যার সিসি ফুটেজ পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে। এর আগে প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, বৈশাখী টিভির প্রতিনিধি সাইফুর রহমান তারেক, সাংবাদিক কাজী মিজানুর রহমানসহ অন্যান্য পেশার মানুষের ২৫ টিরও বেশি মোটর সাইকেল চুরি হয় গত ৬ মাসে। কিন্তু একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। থানায় গেলে শুধু অভিযোগ আর জিডিই করা হয়। কিন্তু মোটর সাইকেল উদ্ধারের কোনো নমুনা দেখা যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com