শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জের হলিমপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সুলতান মাহমুদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে গিয়ে সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আগামী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতান মাহমুদ। গতকাল সোমবার বিকালে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়ীতে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের শান্ত দিয়ে তাদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা তোলে দেন। শারীরিক অসুস্থতার কারনে ঘটনার সাথে সাথে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। ফলে তিনি সোমবার বিকালে ঘটনাস্থলে ছুটে যান। তবে ঘটনার পর থেকেই সার্বক্ষনিক দলীয় নেতাকর্মীর মাধ্যমে খোজঁখবর রাখেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ধৈর্য্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। ক্ষতিগ্রস্থদের দ্রুত সময়ের মধ্যে সরকারীভাবে সাহায্যের জন্য আহ্বান জানান এডভোকেট সুলতান মাহমুদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ১নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমর দাশ, সাধারণ সম্পাদক গৌতম দাশ, ছাত্রলীগের সাবেক নেতা সালমান আহমদ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াসহ উপজেলা ও ইউনিয়নের বিপুল পরিমান দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com