বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ১৫ বসতঘর পুড়ে ছাই ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গবাদি পশু, নগদ টাকা, ধানসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে জগৎজোতি দাশ, জগদীশ চন্দ্র দাশ, রনবির চন্দ্র দাশ, রতন চন্দ্র দাশ, নিগন দাশ, লিটন কুমার দাশ, ইন্দ্রোমনি দাশ, কলাবাত দাশ, সন্তোশ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশের মালিকানাধীন বসতঘরসহ ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ১৫ টি বসতঘর, ১০টি গবাদি পশু, ২ হাজার মন ধানসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমানের নেতৃত্বে একদল ফায়ারকর্মী ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১৫টি পরিবার। খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে তারা।
এ প্রসঙ্গে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই, প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুণে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ২ কোটি টাকার মালামাল উদ্ধার করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com