বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত ধর্ষণ মামলার আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, নাজমুল হোসেন রাজিব ওরফে রাজু, বায়েজিদ মিয়া ও আব্দুল হামিদ।
লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, বুধবার (২৪ মে) দিবাগত রাতে এসআই শৈলেশ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল র‌্যাব-৯ এর সহযোগিতায় সরাইল থানাধীন কুট্টাপাড়ার মো. নাদির হোসেনের ছেলে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি নাজমুল হোসেন রাজিব ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে একদল পুলিশ অভিযান চালিয়ে লীপুর গ্রামের লুটপাট ও ভাংচুর মামলার আসামী কামাল মিয়ার ছেলে বায়েজিদ মিয়া ও পলাতক আসামি পূর্ব বুল্লা গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে আব্দুল হামিদকে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল বৃহস্পতিবার (২৫ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com