শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মিরপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর বাজারে ভোক্তা-অধিকারের অভিযানে ৫ প্রতিষ্টানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (২৪ মে) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিন্হার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মিরপুর বাজারে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার এক সাথে রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য যমুনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, খাবারে রং মিশ্রন করার জন্য লোকনাথ সুইট মিটকে ৫ হাজার টাকা এবং বিশ্বজিৎ চা কেন্টিনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় মেসার্স সততা বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং আলমগীর পোল্ট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল থানার এক দল পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com