রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে কাল বৈশাখী ঝড়ে কালেঙ্গা বনাঞ্চলে ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কাল বৈশাখী ঝড়ে কালেঙ্গা রেঞ্জের কালেঞ্জা বন বিট বনাঞ্চলে সেগুন ও বিভিন্ন প্রজাতির মূল্যবান প্রায় ২শ’ গাছ ও ছনবাড়ী বিটে আকাশমনি সহ বিভিন্ন প্রজাতির ১৫/১৬টি গাছ উপরে পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ের আঘাতে কালেঙ্গা রেঞ্জাধীন বনাঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি সহ গ্রামবাসীর বাড়িঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। ক্ষয়-ক্ষতির খবর শুনে জনপ্রতিনিধি, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান ও কালেঙ্গা বিট কর্মকর্তা ফরেস্টার জুয়েল রানা সহ বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও বনকর্মীরা সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের বাড়িঘরে ঝড় তুফানে পড়া কাঠ, টিন এবং বনাঞ্চলে উপরে পড়া গাছগুলো উদ্ধার তৎপরতায় ব্যস্ত ছিল বন কর্মীরা। এ কাল বৈশাখী ঝড়ে কালেঙ্গা বিট ও ছনবাড়ি বন বিট সহ কালেঙ্গা বনাঞ্চলে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com