সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ইমামবাড়ী বাজারে সৌদি আরব প্রবাসী হুমায়ুন কবির তালুকদারকে পল্লী বাংলা লোক সংগীত একাডেমীর সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে সৌদি আরব প্রবাসী হুমায়ুন কবির তালুকদার এর বিদেশ গমন উপলক্ষে পল্লী বাংলা লোক সংগীত একাডেমীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২১ মে রবিবার রাত ৮ টার দিকে ওই একাডেমীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বাংলা লোক সংগীত একাডেমীর সভাপতি বিশিষ্ট গীতিকবি গোপাল রায়। সাধারণ সম্পাদক ডাঃ খায়রুল আমীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপদেষ্টা প্রবীন বাউল মখলিছুর রহমান আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সভাপতি গীতিকার এম.মুজিবুর রহমান, সহ-সভাপতি নুরুল কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, ক্রীড়া সম্পাদক তাজুদ মিয়া, সদস্য কাউছার আহমেদ, সদস্য হাসানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব সৌদি আরব প্রবাসী ও একাডেমীর সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার পল্লী বাংলা লোক সংগীত একাডেমীর সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দেশ ও প্রবাসের সকলের নিকট দোয়া/আশির্বাদ কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com