বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ইয়াবাসহ আটক ৩ নগদ অর্থ ও মোটরসাইকেল জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে মাদক বিক্রির ১০ হাজার ৮শ টাকা ও পরিবহন কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল- আজমিরীগঞ্জ পৌর এলাকার সরাপনগর (গঞ্জেরহাটি) গ্রামের বাসিন্দা নিখিল চন্দ্র বণিকের পুত্র গৌতম কুমার বণিক (৪৯) ও একই এলাকার শরীফনগর গ্রামের মৃত- নুর উদ্দিন মিয়ার পুত্র আতাউর রহমান (৩৫) ও আজিমনগর (মুন্সিহাটি) গ্রামের নাছির উদ্দিনের পুত্র জুনায়েদ আহমেদ (৪৮)।
জানা যায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সূত্রের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই আলাওর হকের নেতৃত্বে পুলিশের একটি টিম টানবাজারের ভূঁইয়া মার্কেটের অদূরে অপু দাসের মালিকানাদীন স্বপ্নছোঁয়া স্বর্ণ শিল্পালয়ে অভিযান চালায়। ওই শিল্পালয়ের পেছনের কক্ষে নিষিদ্ধ ইয়াবা টেবলেট ক্রয় বিক্রয়ের সময় উল্লেখিতদের গ্রেফতার করা হয়। একই সময় তাদের দেহ তল্লাশি করে পলিথিন পেপারে মোড়ানো ও কোটার ভিতর থেকে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া নিষিদ্ধ নেশার টেবলেট বিক্রির নগদ ১০ হাজার ৮’শ টাকা ও ওই ট্যাবলেট বিক্রয়ের পরিবহণকাজে ব্যবহৃত আসামি গৌতম কুমার বণিকের ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com