বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট’র আলোচনা সভা ও ফ্রি খাৎনা সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দ্বিতীয় বারের মতো নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট’র আলোচনা সভার শেষে ও ফ্রিতে খাৎনার কাজ করা হয়। গত (১৬ মে) মঙ্গলবার তাহিরপুর মাদ্রাসা বাজার সংলগ্ন খালেদা কমিনিটি সেন্টারে নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক “আলোচনা সভা ও ফ্রি সুন্নতে খাৎনা” অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের দাতা সদস্য চৌধুরী অনর উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও হাফিজ ইমরান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ট্রাস্টের সদস্য আব্দুল করিম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম এর সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে আর উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও ইনাতগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন, নয়মৌজার মুরুব্বিয়ান, যুবক ও বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানবৃন্দ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম সিনিয়র সদস্য আহসান হাবিব। এছাড়াও ট্রাস্টের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ, কয়েছ আহমেদ, শাহরান আহমেদ. আজাদ আহমেদ, মাহমুদ হোসাইন, সুলতান আহমদ টিপু, কয়েছ আহমেদ, রিপন আহমেদ, আবদুর রহমান, সুমন আহমেদ, শেখ তারেক আহমেদ, মেহেদি হোসেন, তুফায়েল আহমেদ, সুহাগ আহমদ, শাহজাহান আহমেদ, মুহিতুর রহমান, তারিকুল ইসলাম মোহন, কাওছার আহমেদ, রহমত আলী, আল রাজি, সাইফুর রহমান, লিকছন আহমেদ, ফাহিম আহমেদ, হামিম আহমেদ, আলী আহমেদ, লিটন মিয়া, সামসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জানান নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com