শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমিনকে সিএমপির ডিসি বদলী জয়দেব কুমার ভদ্র নয়া এসপি

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৬৪৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ পুলিশ প্রশাসনে ২৭ কর্মকর্তাকে রদবদল ও এক জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ.শ.ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী মেহেরপুর জেলার পুলিশ সুপার এ.কে.এম নাহিদুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) করা হয়েছে। কুড়িগ্রামের এসপি সঞ্জয় কুমার কুন্ডুকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মফিজ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের ডিসি, জয়পুরহাটের এসপি মোহাম্মদ হামিদুল আলমকে মেহেরপুরের এসপি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিসি প্রলয় সিচিমকে কুষ্টিয়া এসপি পদে বদলি করা হয়েছে। সিলেট ডিআইজি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানকে আরআরএফ সিলেটের এসপি করা হয়েছে।
এছাড়া ডিএমপির ডিসি আবিদ হোসেনকে পিরোজপুরের এসপি, কক্সবাজারের এসপি মোহাম্মদ আজাদ মিয়াকে ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের এসপি ফয়সাল মাহমুদকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে কুড়িগ্রামের এসপি, রাজবাড়ির এসপি মোহাম্মদ রেজাউল হককে ফেনীর এসপি, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) তাপতুন নাসরীনকে রাজবাড়ির এসপি, ফেনীর পরিতোষ ঘোষকে এসএমপির ডিসি, গাজীপুরের এসপি আব্দুল বাতেনকে ডিএমপির ডিসি, ঢাকা ডিআইজি রেঞ্জে অফিসের এসপি মোহাম্মদ শওকত আলীকে বরগুনা জেলার এসপি করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল আমিনকে সিএমপির ডিসি, ডিএমপির উপ-কমিশনার জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিসি, ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) এসপি বিপ্লব বিজয় তালুকদারকে মুন্সীগঞ্জের এসপি, ডিএমপির ডিসি মোহাম্মদ হারুন অর রশীদকে গাজীপুরের এসপি, সিএমপির এসপি এজাজ আহমেদকে ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) এসপি, সিএমপির এসপি মোহাম্মদ আব্দুল কাদেরকে নড়াইলের এসপি, পিরোজপুরের এসপি এস.এম আক্তারুজ্জামানকে ডিএমপির ডিসি, ডিএমপির ডিসি জয়দেব কুমার ভদ্রকে হবিগঞ্জের এসপি, ডিএমপির ডিসি মোহাম্মদ আবুল কালাম জয়পুরহাটের এসপি, ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) বিশেষ পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঠাকুরগাঁওয়ের এসপি, বরগুনা জেলার এসপি শ্যামল কুমার নাথকে কক্সাবাজারের এসপি, ডিএমপির ডিসি মোল্লা নজরুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ডিসি পদে বদলি করা হয়েছে।
অপরদিকে রংপুর পুলিশ ট্রেনিং কলেজের পিটিসি অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে পটুয়াখালী জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com