শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাত বিন কুতুব, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, ওসি তদন্ত আতিকুর রহমানসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এ সময় সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে উন্নয়মূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শ দেন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সন্তুষ্টি প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com