বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ’র নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন গত ১২ মে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক উপদেষ্টা কুয়েত প্রবাসী সাবেক মেম্বার মোঃ সেলিম মিয়া। সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী ইকবাল চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পশ্চিমভাগ গ্রামের দক্ষিন আফ্রিকা ইমতিয়াজ ইমতিয়াজ আহমেদ রোমন।
গত শুক্রবার রাত ৮ টায় সংগঠনের ভার্চুয়াল সাধারণ সভায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোতাব্বির মিয়া। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জিয়ামুল চৌধুরী, মিজানুর খান, মাষ্টার জাহিদুল ইসলাম চৌধুরী সুমন ও সাংবাদিক শরিফ চৌধুরী।
নবনির্বাচিত নেতৃবৃন্দরা ও নির্বাচন কমিশনাররা মিলে পরবর্তীতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করবেন। ভার্চুয়াল সাধারণ সভায় নির্বাচন কমিশনারবৃন্দ ও সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সভাপতির কাছে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com