মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে ৮টি চোরাই গরু আটক করেছে জনতা

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩১৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের প্রস্তাবিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৮টি চোরাই গরু আটক করেছে জনতা। গতকাল শুক্রবার রাত প্রায় ১০ টায় এ গরু গোলা আটক করা হয়। এ সময় জনতার ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া সংলগ্ন প্রস্তাবিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) ব্রীজের অদূরে গতকাল রাত প্রায় ৯ টায় একদল দুর্বৃত্ত পার্শ্ববর্তী হাওর থেকে ছোট বড় ৮ টি গরু উল্লেখিত স্থানে নিয়ে আসে। এ সময় ফতেপুর গ্রামের বেশ কয়েকজন যুবকের সন্দেহে হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা গরু ফেলে দৌঁড়ে অন্ধকারে পালিয়ে যায়। রাত সোয়া ১১ টার দিকে ওই এলাকার এশুক্রীবাড়ি গ্রামের বাসিন্দা ও সাবেক যুবলীগ নেতা মোঃ শামীম মিয়ার মাধ্যমে আটককৃত ৮ টি গরু ১নং আজমিরীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুলের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com