বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিখোঁজের ৫ দিন পরে শাহজীবাজার রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১১ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শাহাজী বাজার রাবার বাগান থেকে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। জানা যায়, লাশটি রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের। সে শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে। সে অলিপুরে তাফরিদ কোম্পানির একজন শ্রমিক ছিলেন। একটি সুত্রে জানা যায়, মৃত রাসেল মিয়া গত ৬ মে শনিবার বাড়ি থেকে শশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বহু খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে গত ১০ মে বুধবার থানায় একটি হারানোর অভিযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাশের খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ অর্ধ গলিত ওই যুবকের লাশ উদ্ধার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হক লাশ উদ্ধার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com