বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের ধর্ষণ মামলার আসামী ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের একটি ধর্ষণ মামলার পলাতক আসামী বিদেশ পালিয়ে যাবার সময় বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ (ভট্টপাড়া) গ্রামে ধর্ষনের ঘটনায় পশ্চিমবাগ (ভট্টপাড়া) গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ শাহিনুর মিয়ার (২০) বিরুদ্ধে গত ২২ এপ্রিল ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফুয়াদ আহমেদকে।
এদিকে তদন্তকারী কর্মকর্তা আসামীর বিদেশ গমন রোধে পুলিশ সুপার, হবিগঞ্জ এর মাধ্যমে ইমিগ্রেশন, এসবি, বাংলাদেশ পুলিশ, ঢাকা বরাবর আবেদন করেন।
এদিকে মামলার আসামী মোঃ শাহীনুর মিয়া গত ১০ মে বিদেশ যাবার চেষ্টাকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাহাকে আটক করে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নির্দেশে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ফুয়াদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটককৃত শাহিনুর মিয়াকে হবিগঞ্জ নিয়ে আসে। পরে থাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com