বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ধান কাটার মেশিনে কাটা পড়ে ৫ শিয়ালের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ধান কাটার মেশিনে কাটা পড়ে পাঁচটি শিয়ালের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তর হবিগঞ্জের কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী এ তথ্য জানান। এর আগে গত বুধবার দুপুরে মাধবপুর উপজেলার সাতপাড়া গ্রামের হাওরে এসব শিয়ালের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ধানেেতর ভেতরে ১০টি শিয়াল লুকিয়েছিল। চারদিকে ধান কাটতে থাকলে শিয়ালগুলো জমির মধ্যবর্তী স্থানে অবস্থান নেয়।
পরে মেশিনটি জমির মাঝখানে গেলে ৫টি শিয়াল দৌড়ে পালিয়ে যায়। বাকি ৫টি মেশিনের নিচে কাটা পড়ে মারা যায়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ব্যাপক পরিমাণে আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় শিয়াল এখন বিপন্ন প্রাণী। শিয়ালগুলো ধানেেত লুকিয়ে ছিল। ইচ্ছাকৃতভাবে প্রাণীগুলোকে মারা হয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com