বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট শুরু হবে ২৩ মে

  • আপডেট টাইম বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট থেকে বাংলাদেশ বিমানের সরাসরি হজ ফ্লাইট ২৩ মে থেকে শুরু হচ্ছে। হজযাত্রীদের জন্য সিলেট থেকে এবার ৫টি ফ্লাইট সরাসরি পরিচালিত হবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে চারটি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট পরিচালিত হবে। আজ মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মো. মনসুর আহমেদ ভূঁইয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে সিলেট অঞ্চলে হজযাত্রীর সংখ্যা বেড়েছে। এবার সিলেট থেকে ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহন করা হবে। সরাসরি ফ্লাইট ছাড়াও ৫টি শিডিউল ফ্লাইটে আরও যাত্রী পরিবহন করা হবে। ২৩ মে সিলেট-জেদ্দা ফ্লাইটের মধ্য দিয়ে হজযাত্রী পরিবহন শুরু হবে। পরে সিলেট-মদিনা রুটে ৩ জুন পরিচালিত হবে আরও একটি ফ্লাইট। পরে আরও তিনটি ফ্লাইটে সরাসরি হজযাত্রী পরিবহন করা হবে। যদিও আগে সাতটি সরাসরি ফ্লাইটে যাত্রী পরিবহনের কথা ছিল। এদিকে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়ে আসছেন তারা । এ ব্যাপারে ২ মে বাংলাদেশ বিমানের সিলেটের ব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মো. মনসুর আহমেদ ভূঁইয়া জানান, সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট কয়েক বছর ধরে পরিচালিত হয়ে আসছে। এবার সিলেট থেকে হজ ফ্লাইটের শিডিউলের বিষয়টি গত রোববার ঢাকায় সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়। পরে সোমবার সিলেটে লিখিতভাবে সেটি জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com