বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ছিনতাই ॥ গ্রেফতার দুই

  • আপডেট টাইম বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আঞ্চলিক পাকা সড়কের ঝিংড়ী ব্রীজের অদূরে তালাবপাড় এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মামালার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে এবং দুইজনকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’র দিকনির্দেশনায় ওসি অজয় চন্দ্র দেব গত ৮ ও ৯ মে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তছকির মিয়া (৩০) আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ ভট্টপাড়া গ্রামের মৃত আবু মিয়ার পুত্র ও কিরণ মিয়া (৩০) একই এলাকার ধনোহাটির মৃত ফুল মিয়ার পুত্র। আসামি তছকির মিয়া পুলিশকে জানায় কিরণ মিয়া তাকে মোবাইল ফোনটি রাখতে দিয়েছে। তবে তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেছে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com