বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর উপজেলায় গণঅধিকার পরিষদের যোগদান সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদ মাধবপুর উপজেলার যোগদান সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ৫ মে শুক্রবার বাদ জুমা মাধবপুর বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক এড. চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনা সংস্কারের জন্য জনগণ স্বচ্ছ রাজনীতি চায় এবং ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদ জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বদ্ধ পরিকর। তিনি বলেন, এইদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য রাজনীতি সচেতন মানুষকে গণঅধিকার পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
সাবেক পৌর কমিশনার গোলাপ মিয়ার নেতৃত্বে শতাধিক নেতৃবৃন্দের যোগদানকে তিনি স্বাগত জানান। একই সাথে আশা প্রকাশ করেন, সহসাই মাধবপুর উপজেলা গণঅধিকার পরিষদের ঘাঁটি হিসেবে পরিণত হবে।
এতে গণঅধিকার পরিষদ মাধবপুর উপজেলার সমন্বয়ক জনাব গোলাপ মিয়ার সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব আবুল হোসেন জীবন, হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক এড. আব্দুল মালেক হৃদয়, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, গণঅধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলার সদস্য সচিব নুরুল আমিন পাঠান, হবিগঞ্জ সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমদ, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মাহদী হাসান, যুবনেতা নাসির উদ্দিন নাসির, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক হান্নান পাটোয়ারী, নবীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার স্বমন্বয়ক ফুল মিয়া, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার স্বমন্বয়ক বাবুল আহমেদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com