সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলার শাহজীবাজার গ্যাস ফিল্ড বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে এগারোটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
পুড়ে যাওয়া এসব ঘরের মধ্যে স্থানীয় জে. কে. আর. এন্টার প্রাইজ, বিসিআইসি সার ডিলারশীপ দোকান, মুদির দোকান সহ মোট ৫টি দোকান ছিল।
ক্ষতিগ্রস্ত সার ডিলারশীপ ব্যবসায়ী কানু রায় জানান, আগুনে আমার জে.কে.আর. এন্টার প্রাইজ নামক দোকানের সার ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আজম জানান, আগুনে পুড়ে ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খবর পেয়ে গিয়ে দেখি শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। সময় মতো আগুন নিয়ন্ত্রণ করায় বাজারটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com