বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের বাড়ীগাঁওয়ে গভীররাতে হামলায় গুরুতর গৃহবধূ আহত

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাড়ীগাও গ্রামে দুর্বৃত্তদের হামলায় করিমা বেগম (৩০) নামের গৃহবধূ গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা ওই গৃহবধূর একটি হাত ভেঙ্গে দিয়েছে। গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
জানা যায়, গত সোমবার দিবাগত মধ্যরাতে অসহায় দিনমজুর মুহিত মিয়ার স্ত্রী করিমা বেগম প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বের হলে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় করিমার আর্ত চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সংজ্ঞাহীন অবস্থায় করিমাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত করিমার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে পার্শ¦বর্তী বাদে রায়ঘর গ্রামের মৃত জাহির উল্লার পুত্র তাজু মিয়া ও তার ছেলে মোফাজ্জল সহ একদল লোক এ হামলা চালিয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই আবু বক্কর সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হামলার ঘটনায় দু’টি গ্রামের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com