শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জিয়া উদ্দিন বাবুলের সাথে জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর সাধারন সম্পাদক জিয়া উদ্দিনের সাথে মতবিনিময় করেছে জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার রাতে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবুল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, আবুল কালাম ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবুল হবিগঞ্জের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে তার সমিতির প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষনা দেন। আগামী মৌসুমে আবারও ১ম বিভাগ ক্রিকেট লীগের স্পন্সর হবে বলেও তিনি ঘোষনা দেন।
প্রধান অতিথি আবদুর রউফ হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখায় যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতিকে ধন্যবাদ জানান।
পরে ক্রিকেট কমিটির পক্ষ থেকে জিয়া উদ্দিন বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com